নতুন অতিথি আসছে ব্রিটিশ রাজ পরিবারে

0

আন্তর্জাতিক ডেস্ক::ব্রিটেনের রাজপরিবারে আবারও নতুন অতিথির আগমন ঘটতে যাচ্ছে। প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট তৃতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন।

সোমবার ব্রিটেনের রাজপরিবারের তরফ থেকে এক বিবৃতিতে খুশির খবরটি প্রকাশ করা হয়েছে। ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের তরফ থেকে টুইট করে এ খবর জানানো হয়।

কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এবং কেটের তৃতীয় সন্তানের আগমণের খবর প্রচার করতে পেরে বেশ খুশি।

নতুন অতিথির আগমণকে কেন্দ্র করে রাজপরিবারের সবাই খুব খুশি। কেট এবং উইলিয়ামের পরিবারের সবাই নতুন অতিথি আসার অপেক্ষায় রয়েছে।

কেট এবং উইলিয়ামের আরো দুই সন্তান রয়েছে। চার বছরের জর্জ এবং দু’বছরের শার্লটের পর আবারও সন্তানসম্ভবা হলেন কেট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.