লাইফস্টাইল,সিটিনিউজ :: কাজের চাপে কম ঘুমাচ্ছেন? সকালে তাড়াতাড়ি উঠছেন আবার রাতেও দেরি করে ঘুমোতে যাচ্ছেন। কম ঘুম হলে আপনার শরীরের কতটা ক্ষতি হয় জানেন?
সুস্থ থাকার জন্য পরিমিত ও স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার পাশাপাশি নিশ্চিন্ত ঘুম অবশ্য প্রয়োজনীয়।
পর্যাপ্ত ঘুম আপনাকে শারীরিক ও মানসিক দুইভাবেই সুস্থ থাকতে সাহায্য করবে।
গবেষকদের একাংশ বলছেন, প্রতিদিন যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয়, তাহলে তার প্রভাব পড়বে আপনার স্বাস্থ্যের উপর।
অর্থাৎ, দিনের পর দিন কম ঘুম হলে ওজন বেড়ে যাবে। ৮ ঘণ্টার কম ঘুমালে ওজন কিন্তু হু হু করে বেড়ে যাবে।
ঘুম কম হলে যেমন দুর্বল লাগতে শুরু করবে তেমনি মেজাজও যাবে বিগড়ে। ঘুম কম হলে কাজেও ঘাটতি পড়ে।
শরীর সুস্থ রাখতে ৮ ঘণ্টা টানা আপনাকে ঘুমোতেই হবে। না হলে মানসিক অস্থিরতায়ও ভুগতে হতে পারে বলেও মনে করছেন গবেষকরা।
কম ঘুম বা অনিদ্রার ফলে হৃদরোগ, অবসাদ, ওজন বাড়া, মানসিক অস্থিরতা, চঞ্চলতা, বিরক্তি, ক্লান্তি ইত্যাদি নানা রোগ ও সমস্যার সরাসরি যোগাযোগ রয়েছে।
ধূমপান যেভাবে শরীরের ক্ষতি করে, ঘুম কম হলেও সরকমই ক্ষতি হতে পারে আপনার শরীরের।
ঘুম কম হলে ব্লাড প্রেসারও বেড়ে যায়। যার থেকে হৃদ রোগের সম্ভাবনা আরও বাড়তে শুরু করে।
ঘুম কম হলে মেজাজ খিটখিটে হয়ে যায়। বিশেষ করে মহিলাদের।
তাই হাজারো চিন্তা থাকুক না কেন, ঘমতে গেলে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন।
তাতে যেমন শরীর ভাল থাকবে তেমনি মন মেজাজও থাকবে স্বাভাবিক।
