পাকিস্তানের নিন্দা করলেন প্রেসিডেন্ট আশরাফ গনি

0

সিটিনিউজবিডি ::   আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি গতকাল সোমবার কাবুলে সাম্প্রতিক উপর্যুপরি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের নিন্দা করলেন। তিনি প্রতিবেশী দেশটির প্রতি ‘যুদ্ধের বার্তা পাঠানো’ ও বোমা তৈরির শিবির করতে দেওয়ার অভিযোগ করেন। খবর এএফপির।

গত শুক্রবার থেকে আফগানিস্তানে একের পর এক সহিংসতায় ৫৬ জন নিহত হয়েছে। সর্বশেষ ঘটনায় গতকাল কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত হয়।

গত বছর ক্ষমতায় আসার পর থেকে আশরাফ গনি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছিলেন। বিশ্লেষকদের ধারণা, জঙ্গি তালেবানকে আলোচনার টেবিলে আনার জন্য চাপে রাখাই ছিল এর উদ্দেশ্য। পাকিস্তান বরাবরই তালেবানকে মদদ দিয়ে এসেছে।

তবে গতকাল অবস্থান পাল্টে গনি পাকিস্তানকে তুলাধোনা করেন। তিনি তালেবানকে বাগে আনতে ব্যর্থ হওয়ার জন্য প্রতিবেশী দেশটির তীব্র নিন্দা করেন। এক সংবাদ সম্মেলেন গনি বলেন, ‘গত কয়েক দিনে প্রমাণিত হয়েছে, ‘আমাদের জনগণকে হত্যা করে চলা আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণশিবির ও বোমা তৈরির কারখানাগুলো পাকিস্তানে এখনো আগের মতোই সক্রিয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.