শেষ ম্যাচে পরিবর্তন বাংলাদেশ দলে!

0

খেলাধুলা,সিটিনিউজ :: সাউথ আফ্রিকা সফরের শেষ টি-টুয়েন্টি ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শফিউলের পরিবর্তে দলে ঢুকেছেন লিটন কুমার দাস। টস জিতে আগে বোলিং করবে সাকিব আল হাসানের দল।

অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের আরেকটি অধ্যায় শুরু হয় সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে।

২০০৯ সালেই টি-টুয়েন্টি ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করেন সাকিব। সে বছর ২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্বের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেলেও টি-টুয়েন্টিতে নেতা হিসেবে এখনো জয়ের মুখ দেখেননি।

৯টি টেস্টে অধিনায়কত্ব করে ১টিতে জয় পেয়েছেন, বাকিগুলোতে হেরেছেন। ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন ৫০টি ম্যাচে। এর মধ্যে জয় ২৩টিতে, হার ২৬টিতে।

এই সফরে ৩৩৩ রানে প্রথম টেস্ট এবং ইনিংস ও ২৫৪ রানে দ্বিতীয় টেস্ট হারে বাংলাদেশ। ওয়ানডেতেও হার বিশাল ব্যবধানে। ১০ উইকেটে হার দিয়ে শুরু, পরের দুই ম্যাচে ১০৪ ও ২০০ রানে পরাজয়।

অবসর নেওয়ায় টি-টুয়েন্টিতে নেই মাশরাফী। চোটের জন্য নেই তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। সাউথ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন। ডি ককের পরিবর্তে ঢুকেছেন মোসলে। প্যাটারসনের পরিবর্তে প্রিটোরিয়াস।

বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

সাউথ আফ্রিকা:

জেপি ডুমিনি (অধিনায়ক) , হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, মোসলে, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বিউরান হেনড্রিকস, ডেভিড মিলার, প্রিটোরিয়াস, অ্যারন ফ্যাঙ্গিসো, অ্যান্ডিলে ফেলুকোও।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.