জলপথে বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা

0

অর্থ ও বাণিজ্য,সিটিনিউজ :: সমুদ্র পথে ভারত থেকে সরাসরি বাংলাদেশে মালামাল পরিবহন শুরু করার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

ভারতের সড়ক, যোগাযোগ ও জাহাজ চলাচল মন্ত্রী নিতিন গাদকরী শনিবার এই ভারত-বাংলাদেশ জাহাজ চলাচলের উদ্বোধন করেন। এর পরপরই ভারতের চেন্নাই বন্দর থেকে অশোক লে-ল্যান্ড লিমিটেডের ১৮৫টি ট্রাক নিয়ে একটি জাহাজ বাংলাদেশের মংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

ভারতের জাহাজ চলাচল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে উভয় দেশের মধ্যে সমুদ্র পথে মালামাল পরিবহনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এখন ভারত থেকে বাংলাদেশে সমুদ্র পথে মালামাল পাঠানোর মধ্য দিয়েই ওই চুক্তির বাস্তবায়ন ঘটলো।

নিতিন গাদকরী জানান, ভারত থেকে এতদিন সড়ক পথে এ ধরনের মালামাল বাংলাদেশে পাঠানো হতো। এখন সমুদ্র পথে পাঠানোর কার্যক্রম শুরু হওয়ায় আগের থেকে ১৫ থেকে ২০ দিন কম সময় কম লাগবে। এতে খরচও কমে আসবে।

এ সময় মন্ত্রী সব অটোমোবাইল প্রতিষ্ঠানকে সমুদ্র পথে জাহাজযোগে তাদের তৈরি গাড়ি বিদেশে রপ্তানীর আহ্বান জানান।

সমুদ্র পথে পরিবহন ব্যয় ও সময় সড়ক পথের চেয়ে অনেক কম এবং এতে কম কার্বন নিঃসরিত হয় বলে এটি পরিবেশ বান্ধব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.