দুবাই প্রবাসী রেস্টুরেন্ট নতুনভাবে যাত্রা শুরু করলো

0

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রবাসী রেস্টুরেন্ট নতুনভাবে যাত্রা শুরু করলো।

দেশীয় সুস্বাদু খাবারের আভিজাত্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নাখিলে বাংলাদেশী মালিকানাধীন প্রসিদ্ধ খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গতকাল ৩ অক্টোবর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার ওবায়দুল্লাহ মোহাম্মদ তাহের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এনায়েতুল্লাহ, মাওলানা মোঃ নাসির উদ্দিন, মোহাম্মদ এনাম, মোহাম্মদ আবু তৈয়ব তালুকদার, নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শিবলী আল সাদিক, নাসিম উদ্দিন আকাশ, মাহবুব হাসান হৃদয় মোহাম্মদ গোলাম সরওয়ারসহ ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ।

উপস্থিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের সফলতা কামনা করেছেন।পরে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন মাওলানা মোঃ ফয়জুল্লাহ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.