সিরিয়ায় গাড়ি বোমা হামলা

0

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় একটি গাড়ি বোমা হামলার ঘটনায় বহু মানুষ নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, রোববার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট দেইর আল জোর শহরে ওই হামলা চালিয়েছে। খবর এএফপি।

তেল সমৃদ্ধ প্রদেশটিতে বাস্তুহারা লোকজনের ওপর ওই হামলা চালানো হয়েছে। তারা ইউফ্রেটস নদীর পূর্ব তীরে জড়ো হয়েছিলেন। ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

মানবাধিকার সংগঠনের প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, ইসলামিক স্টেট গ্রুপ ইউফ্রেটস নদীর পূর্ব তীরে বাস্তহারা লোকজনের ওপর গাড়ি বোমা হামলা চালিয়েছে। তবে ওই হামলায় হতাহতের সঠিক সংখ্যা তিনি নিশ্চিত করে বলেননি।

বৃহস্পতিবার আইএসের দখল থেকে প্রদেশটি পুনরুদ্ধার করে সিরীয় বাহিনী। ২০১৪ সাল থেকেই শহরটি দখল করে রেখেছিলো জঙ্গিরা। সিরিয়ার সেভ দ্য চিলড্রেন চ্যারিটির পরিচালক সোনিয়া খুশ জানিয়েছেন, দেইর আল জোর শহরে সাম্প্রতিক সময়ের সংঘাতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। এদের মধ্যে অর্ধেকই শিশু।

ওই এলাকায় ইসলামিক স্টেটের ১৫শ যোদ্ধা এখনও সক্রিয় আছে বলে ধারণা করা হচ্ছে। শহর পুনর্দখল করা হলেও এর ৩৭ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ এখনও আইএসের হাতে আছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.