চট্টগাম আয়কর মেলায় ৫২৯কোটি টাকা আদায়

0

সিটিনিউজ ডেস্ক :: অভূতপূর্ব সাড়া জাগিয়ে বন্দরনগরী চট্টগামে শেষ হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৭ । মেলায় ৩ লাখ দর্শনার্থী এসেছিলেন যা একটি রেকর্ড! এর মধ্যে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন ৩২ হাজার ৫৮৪ জন।

এবারের ৭ দিনের আয়কর মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর আদায় হয়েছে ৫২৯ কোটি ৭০ লাখ টাকা। যা গতবারের চেয়ে ২.৪৬ শতাংশ বেশি।

মঙ্গলবার (১০ নভেম্বর) মেলার শেষ দিনে চট্টগ্রাম কর অঞ্চল আদায় হয় ৪৮ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৭৮ কোটি টাকা। গতকাল শেষ দিনে মধ্যরাত পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতা ও দর্শনার্থীদের সেবা প্রদান করেছে।

রাত ১০টায়ও নগরীর জিইসি কনভেনশন সেন্টারের আয়কর মেলায় দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে।-বাসস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.