পতেঙ্গায় ঝুটের গোদামে আগুন 

0

সিটিনিউজ ডেস্ক:: নগরীর উত্তর পতেঙ্গা ৪০নং ওর্য়াড স্টীল মিল বাজারের পশ্চিম পাশে প্রাক্তণ নবী চেয়ারম্যানের বাড়ীর সন্নিকটে ০৯নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১.১৫মিনিটের সময় একটি ঝুটের গোদামে অসাবধান-বশতায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে  ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম মিন্টু এই প্রতিবেদক কে জানান।

মিন্টু আরো জানান যে,এলাকার স্থানীয় যুবক মোঃ জহুরুল আলমের মালিকানাধীন উক্ত ঝুটের গোডাইনে বিগত কয়েকদিন আগে ক্রয়ের করে আনা গামেন্টর্স ঝুটের পরিত্যাক্ত পণ্য গুলো বাছাই করে বাইরে বিক্রয়ের জন্য প্রস্ততি কালেই এই দূর্ঘটনা ঘটেছে।

এতে করে আনুমানিক সব মিলিয়ে৫/৭লাখ টাকার ক্ষতিসাধন হবার সম্ভবনা রয়েছে।তবে গোডাউন ঘরটি সম্পন্ন ভাবে ছাই হয়ে গেছে।দুপুর ১.৪৫মিনিটে ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে বলে ফায়ার ইনচার্জ মোঃ ওসমান গনি জানান। এই দূর্ঘটনায় কোন লোকজন হতাহত হয়নি এবং এতে আনুমানিক ২/৩ লাখ টাকার মতো ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।তিনি আরো জানান যে, ঐ গোডাইনে কেউ ভুলক্রমে সিগারেটের আগুন ফেলে ছিলেন সেখান থেকেই আগুনের সূত্রপাত হবার সম্ভবনা ।

ঘটনাস্থলের পাশে একটি ডোবা থেকে এলাকার সচেতন যুবক মোঃ জনি,আরিফ , রাব্বি এবং পাশে প্রাক্তণ নবী চেয়ারম্যানের বাড়ীর লোকজন মোটর লাইন দিয়ে পানি চিটিয়ে ভয়াবহ আগুন নির্বাপনের প্রাণপণ চেষ্টা করেন এলাকার লোকজন।পতেঙ্গা মডেল থানার পুলিশ টিমের সদস্যরা এইসময় উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.