সুজন হচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ!

0

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হতে পারেন সাবেক অধিনায়ক, বর্তমান জাতীয় দলের ম্যানেজার ও ঢাকাই ক্রিকেটের ‘চাচা’ খ্যাত খালেদ মাহমুদ সুজন। বিসিবির এক সূত্র জানাচ্ছে, জাতীয় দলের সঙ্গে দীর্ঘ দিন কাজ করার অভিজ্ঞতা থাকায় অস্থায়ী কোচ হিসেবে সুজনকেই বেছে নেওয়া হতে পারে। হাথুরুসিংহেকে যদি না পাওয়া যায় শেষ পর্যন্ত, তবেই একজন অর্ন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিবে বিসিবি। নতুন একজন বিদেশি কোচ না আসা পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন।

মেয়াদের ২ বছর আগে হুট করে পদত্যাগ করেছেন জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৯ সালের বিশ্বকাপে ভালো করার জন্য তার উপর দায়িত্ব দিয়েছিল বিসিবি।কোচের হাঠাৎ পদত্যাগে কিছুটা বেকায়দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

হাথুরুকে হয়তো আরেকবার অনুরোধ করা হয়েছে দায়িত্ব চালিয়ে যেতে। কিন্তু বাস্তবতা বলছে, সে সম্ভবনা ক্ষীণ। হাথুরু না আসলে দীর্ঘ মেয়াদের জন্য আরেকজন বিদেশি কোচ নিয়োগ দিবে বিসিবি। তবে তার আগে দেশিয় কোনো কোচ দিয়ে আপাতত কাজ চালিয়ে নিবে বিসিবি।

বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ্রহ ইতিমধ্যে ব্যক্ত করেছেন খালেদ মাহমুদ সুজন। জানিয়েছেন, বাংলাদেশ দলের কোচ হওয়ার চ্যালেঞ্জ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত আছেন।

সুজনের কোচ হওয়ার সম্ভবনা নিয়ে করা প্রশ্নের জবাবে শনিবার বিকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘ আমরা একজন বিদেশি কোচ দেখব। কিন্তু ওটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। তার আগে একজন দেশিয় কোচকে দায়িত্ব দেওয়া হবে। সুজন কীনা বলতি পারছি না। এটা বোর্ড মিটিংয়ে ঠিক করা হবে।’

জালাল ইউনুস স্বীকার না করলেও ভিতরের খবর হলো, হাথুরু না আসলে জাতীয় দলের অর্ন্তবর্তীকালীন হচ্ছেন সুজন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.