সৈয়দ সামাদ ফাউন্ডেশনের সচেতনতামুলক সেমিনার

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সেচ্ছাসেবী সংগঠন ” সৈয়দ সামাদ ফাউন্ডেশন ” এর উদ্যাগে শুষ্ক মৌসুমে ধূলাবালি থেকে মুক্তির লক্ষে “সার্জিক্যাল মাস্ক বিতরন ও সচেতনতা মূলক সেমিনার” অনুষ্টিত হয়। আজ শনিবার ১১ নভেম্বর সকাল ১১ টায় সীতাকুণ্ড সরকারী মহিলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড মহিলা কলেজের অধ্যক্ষ জরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ” সৈয়দ সামাদ ফাউন্ডেশন ” এর চেয়ারম্যান মুহাম্মদ আলী নেওয়াজ ইমন।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সীতাকুণ্ড মহিলা কলেজের অধ্যাপক দিদারুল আলম, ইমাম হোসেন,উজ্জল দাশ, এবং ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন মুহাম্মদ মুছা, মুহাম্মদ মঈনুল ইসলাম,মুহাম্মদ ফজলুর রহমান, প্রমুখ।

বক্তারা ধূলাবালি থেকে মুক্তিতে মাস্ক ব্যবহারের গুরত্ব নিয়ে আলোচনা করেন এবং এমন মহতী উদ্যাগের জন্য সৈয়দ সামাদ ফাউন্ডেশনের সকল কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে অধ্যক্ষ জরিনা আক্তারকে কলেজের শিক্ষার্থীদের জন্য একটি কম্পিউটার দেওয়ার ঘোষণা দেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.