অসুস্থ মায়ের হাতে তুলে দিয়েছে হুইল চেয়ার!

0

সিটিনিউউজ ডেস্ক :: সংসারের অভাব অনটন এর মধ্যে অসুস্থ শারীরিক ভাবে অচল বৃদ্ধ মায়ের চিকিৎসার নিয়মিত খরচ বহনে প্রায় অক্ষম অসহায় বেকার সন্তানের । আর এই সব অসহায় দুস্থ পারিবারের খোঁজ নিয়ে শারীরিকভাবে অসুস্থ পঙ্গু মা’ টির পাশে দাঁড়িয়েছে পরিবর্তন ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চল।

আজ সোমবার (২০শে নভেম্বর) নগরীর পূর্ব মাদারবাড়ি সদ্দার গলির অসহায়  মো: নিজাম উদ্দিন এর দুই পা অচল হয়ে পড়া অসুস্থ মা’য়ের হাতে তুলে দিয়েছে হুইল চেয়ার। এর আগে ও আরো ছয় জন পঙ্গু মানুষের হাতে হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,আঞ্চলিক কার্যালয় এর সম্মানিত সভাপতি আমিনুল হক বাবু,সহ-সভাপতি নওশাদ চৌধূরী মিটু,স্থানীয় আওয়ামীলীগ নেতা মনজুর খান,চিটাগং মোহামেডান স্পোটিং ক্লাব,মোহামেডান ব্লুজ এর জয়েন্ট সেক্রেটারি মাসুদুর রহৃান মাসুদ,পরিবর্তন ফাউন্ডেশন এর সেক্রেটারি জামশেদুল আলম রাসেল এবং আলোসিড়ি ক্লাবের সাধারন সম্পাদক জনি খান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.