প্রধানমন্ত্রীর আসনে বসতে মরিয়া মাহিন্দা রাজাপাকসে

0

সিটিনিউজবিডি :  শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর আসনে বসতে মরিয়া হয়ে উঠেছেন। আজ স্থানীয় সময় সকাল ৭টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটিতে ভোটার প্রায় দেড় কোটি।

মঙ্গলবার ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে প্রেসিডেন্টসহ নানা পক্ষের বিরোধিতায় রাজাপাকসের ক্ষমতায় ফেরা সহজ হবে না বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। রাজাপাকসে প্রায় এক দশক ধরে ক্ষমতায় ছিলেন।

গত ৮ জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে সবাইকে বিস্মিত করে তিনি হেরে যান নিজ দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (ইউপিএফএ) সাধারণ সম্পাদক মাইথ্রিপালা সিরিসেনার কাছে। সিরিসেনা এর আগ পর্যন্ত একজন মন্ত্রী ও রাজাপাকসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। দীর্ঘ ৩৭ বছরের তামিল বিচ্ছিন্নতাবাদী লড়াই অবসানে সাফল্যের জন্য সংখ্যাগরিষ্ঠ সিংহলি জনগোষ্ঠীর মধ্যে এখনো রাজাপাকসের জনপ্রিয়তা রয়েছে। এবারের নির্বাচনে কোনো দলের পক্ষেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.