চুয়েটে কর্মচারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কর্মচারী সমিতির এক সাধারণ সভা গতকাল সোমবার (০৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি জনাব মোঃ জামাল উদ্দীন।

সাংগঠনিক সম্পাদক জনবা বিশ্বজিৎ ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাসুদ হোসেন রুবেল।

এতে আরো বক্তব্য রাখেন আবদুল্লাহ আল হান্নান, আল ফাহাদ খান, আব্দুল জলিল, আলমগীর হোসেন ও আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলওয়াত করেন সমিতির অর্থ সম্পাদক জনাব মৌলানা মুহাম্মদ সাবের।

সভায় আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম এবং সহকারী রেজিস্ট্রার হিসেবে আছেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান ও চীফ টেকনিক্যাল অফিসার মোঃ হারুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.