কর্ণফুলীর ডাকাতিতে সুমন কারাগারে

0

সুজিদ দত্ত, পটিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাহমীরপুর গ্রামে প্রবাসীর ঘর ডাকাতির পর পুরুষদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চার নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।

তারা হচ্ছেন মো: সুমন প্রকাশ আবু, ইসমাইল প্রকাশ কালু, মাহমুদ, কামাল ও রূপন। তার মধ্যে মো: সুমন প্রকাশ আবুকে বিজ্ঞ আদালতে প্রেরণের পর জেল হাজতে পাঠানো হয়।

বর্তমানে মাহমুদকে জিজ্ঞাসাবাদ চলছে ও অন্যদের মধ্যে জিজ্ঞাসাবাদের পর মো: ইসমাইল প্রকাশ কালু, কামাল ও রূপন কে ছেড়ে দেয়া হয় বলে সূত্রে প্রকাশ।

জানা যায়, গত মঙ্গলবার ১২ ডিসেম্বর দিবাগত রাতে ডাকাত দল হানা দিয়ে ১০ ভরি স্বর্ণালংকার সহ মালামাল লুট করার পর এ ঘটনা ঘটায়। ডাকাতি ও ধর্ষণের ঘটনায় বুধবার পরিবারের পক্ষ থেকে কর্ণফুলী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

পুলিশ আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযোগকারীকে নানাভাবে বিব্রত করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এ নিয়ে গত রবিবার ১১ টায় ঐ পরিবারের লোকজন স্থানীয় এমপি ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাথে দেখা করে বিষয়টি অবহিত করেন।

এসময় তিনি ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। পরে অবশ্য কর্ণফুলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম ঘটনাস্থলে গিয়ে ডাকাতি ও ধর্ষণের দায়ে পৃথক ২টি মামলা রুজু করেন বলে সূত্রে প্রকাশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.