গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার

0

সিটিনিউজবিডি :  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ের প্লে-অফের প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই মৌসুমেই দলে আসা মেমফিস ডিপাইয়ের দারুণ নৈপুণ্যে বেলজিয়ামের দল ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে লুইস ফন খালের শিষ্যরা।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে শেষটা ভালো হলেও ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না ইউনাইটেডের। নিজেদের ভুলে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে তারা। ডি বক্সে জটলার মধ্যে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন ইংলিশ মিডফিল্ডার মাইকেল ক্যারিক।

৪৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ডিপাই। স্বদেশি খেলোয়াড় ডালে ব্লিন্ডের বাড়ানো বল ধরে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের কোনাকুনি শটে ইউনাইটেডের হয়ে দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী ডিপাই।

৮০তম মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ব্রান্ডন মেচেলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ক্লাব ব্রুজ।

এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান ইউনাইটেডের মারোয়ানি ফেলাইনি। ডিপাইয়ের ক্রসে হেড করে গোলটি করেন বেলজিয়ামের এই মিডফিল্ডার।

আগামী ২৬ অগাস্ট ক্লাব ব্রুজের মাঠে ফিরতি লেগে খেলতে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.