সুপারম্যানের চরিত্রে সম্মানিত বোধ হেনরি কেভিল

0

সিটিনিউজবিডি :  সুপারম্যানের পোষাকে অত্যন্ত প্রফুল্ল কেভিল চরিত্রটিতে পুনরায় ফিরে আসাকে ম্যাজিকাল বলেছেন। হলিউড অভিনেতা হেনরি কেভিল ’ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবিতে আবারও সুপারম্যানের চরিত্রে অভিনয় করেছেন। এমনটিই জানা গেছে একটি প্রতিবেদন থেকে।

৩২ বছর বয়সী এই অভিনেতা ছবিটিতে আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরে সম্মানিত বোধ করছেন। সুপারম্যানের পোষাক পরিহিত অবস্থায় ডেইলি মিররকে দেয়া এক সাক্ষাৎকারে কেভিল বলেন, ’ফের এ ছবিতে অভিনয় করা আসলেই সম্মানের। এটা ম্যাজিকাল।’ তার সহ-অভিনেতা হিসেবে ’ব্যাটম্যান’ চরিত্রে আছেন বেন এ্যাফলেক। কেভিল যার একজন ভক্তও বটে।

কেভিল বলেন, ’অসামান্য প্রতিভার কারণে আমি বেন এ্যাফলেকের ভক্ত। তার স্বকীয় স্বাক্ষর এবং স্টাইল আছে। নিজের মতো করে তিনি সব কাজ করেন বিধায় আমি তাকে সম্মান করি। অতীতে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে এ্যাফলেককে যেতে হয়েছে এবং বর্তমানে তার সোনালী সময় চলছে। আশা করি তার পেশা এবং ব্যক্তিজীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে।

গত এপ্রিলে প্রকাশিত হওয়া সিনেমাটির ট্রেইলার দর্শকদের মধ্যে বিপুল হৈচৈ ফেলে দিয়েছিল। ছবিতে ওয়ান্ডার ওম্যানের চরিত্রে আছেন গ্যাল গেউট এবং সুপারভিলেন লেক্স লুথারের চরিত্রে দেখা যাবে জেসি আইজেনবার্গকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এমি অ্যাডামস, লরেন্স ফিশবার্ন এবং ডিয়ানে লেইন। ছবিটি ২০১৬ সালের ২৫ মার্চ মুক্তির কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.