রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে সেনাবাহিনী
সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ১নং পাথর ঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন ও সদর জোন।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকালে অগ্নিকান্ড স্থান পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা প্রদান করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক এসইউপি.এএফডাব্লিউসি.পিএসসি।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর জোনের জোন কামান্ডার রেদুওয়ানুল ইসলাম পিএসসি, রাঙামাটি চেম্বার অব কর্মাসের সভাপতি বেলায়ত হোসেন ভূঁইয়া, পৌরসভার কাউন্সিলার করিম আকবর প্রমূখ।
সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন ও সদর জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ৪৯ টি পরিবারের মাঝে এক বান ঢেউ টিন ও ৫০ কেজি করে এক বস্তা চাউল বিতরণ করা হয়।
