সীতাকুণ্ডে ৪ শত ৫০ পিস ইয়াবাসহ আটক ১

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বার আউলিয়ায় ৪ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টার সময় হাইওয়ে থানার সামনের থেকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবীব এর নের্তৃত্বে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী একটি লোকাল বাস (ঢাকা-মেট্রো ব-১৪-১১৪৪) তল্লাশি চালিয়ে ইয়াবা বহনকারী উক্ত ব্যক্তিকে আটক করে।

সে কক্সবাজার জেলার টেকনাফ থানার উলুছামরী গ্রামের আবদুল জলিলের পুত্র। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, আটককৃত সিরাজুল জিজ্ঞাসাববাদে জানায় তার পেটের ভিতর বিশেষ পদ্ধতিতে রাখা ইয়াবার কথা।

তার পেট থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো ৯ টি প্যাকেট পায়ু পথে বের করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য এক লক্ষ ৩৫ হাজার টাকা। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.