বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে আগুনে পুড়লো কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের কর্মচারী নবী হোসেনের বসতঘর।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ১ নং ওর্য়াডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
কলেজ অধ্যক্ষ সাগর কান্তি দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার দেয়ার আশ্বাস দেন।
আমুচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরেফা বেগম জানান, বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।
