দেশজুড়ে হালনাগাদ : ভোটার বাড়ছে ৪২ লাখ

0

অনলাইন ডেস্ক :: দেশজুড়ে হালনাগাদ তালিকায় যুক্ত হওয়ার ভোটারের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার যুক্ত হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন নতুন ভোটার। মঙ্গলবার (২ জানুয়ারি) দেশের সব জেলা, উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণস্থানে এসব ভোটারের খসড়া তালিকা পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আপত্তি ও সংশোধনী আবেদন শেষে নিষ্পত্তি করে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, ২০১৭ সালে হালনাগাদ ও ২০১৫ সালে নেওয়া পনের বছর বয়সীদের নিবন্ধন তথ্য মিলিয়ে (যারা ১ জানুয়ারি ২০১৮ সালে ভোটারযোগ্য) এবার নতুন ভোটার যুক্ত হয়েছে ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন। এরমধ্যে গেল বছর ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জন ও ২০১৫ সালের ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন রয়েছে। নারীদের ভোটার হতে ব্যাপকেউদ্যোগ থাকায় হালনাগাদে নারীরা ভোটার বেশি হয়েছে বলে জানান সচিব।

২০১৭ সালে নারী ১৬,৯৯,৬২২ জন, পরুষ ১৬,৩২,৯৭১ জন। ২০১৫ সালে নারী ৪,৭১,৫২৫ জন ও পুরুষ ৪,৯০,৭৭১ জন। হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। যারা বিদ্যমান থেকে বাদ গেছে। নতুনদের নিয়ে তথ্যভাণ্ডারে এখন ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন বলে জানান তিনি।

সারাদেশে পুরুষ ৫,২৪,৬২,৮৬৫ জন, নারী ৫,১৫,৮৯,০১৮ জন। হালনাগাদে নারী বেশি হলেও দেশের মোট ভোটারে আট লাখেরও কম রয়েছে। দ্বৈত ভোটারের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৩১ জন, যারা ভোটার তালিকায় নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.