২ মামলায় হাজিরা দিতে আদালতে খালেদা

0

সিটিনিউজ ডেস্ক :: জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (০৩ জানুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন। এখানে ওই দুই মামলার বিচার কাজ চলছে।

এরপর রাষ্টপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে ষষ্ঠ দিনের মত অরফানেজ ট্রাস্ট মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান।

খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী যুক্তিতর্ক উপস্থাপন করছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ বুধ ও বৃহস্পতিবার (৩ ও ৪ জানুয়ারি) দিন ধার্য করেছিলেন আদালত।

বর্তমানে সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী যুক্তি উত্থাপন করছেন। এর আগে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন যুক্তি উত্থাপন করেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটির যুক্তিতর্ক এখনও শুরু হয়নি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়া।

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন। জামিনে থাকা অন্য দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। অন্যদিকে অরফানেজ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল,

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.