ভয়ংকর রাইফেল

0

সিটিনিউজ ডেস্ক : রাশিয়ার নতুন স্নাইপার রাইফেল। যার রেঞ্জ চার কিলোমিটার। চার কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত করতে পারবে এই রাইফেল।

রাশিয়ার এই স্নাইপার রাইফেলের নাম সুমরাক, আর অফিসিয়াল নাম হলো Lobaev SVLK-14S। এটি একটি আল্ট্রা লং রেঞ্জ রাইফেল। কার্বন ফাইবার ও কেভলারের মতো উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই রাইফেল।

এর আগে স্নাইপার রাইফেলের বিশ্বরেকর্ড ছিল সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত। সাড়ে তিন কিলোমিটার দূরের বস্তুতে আঘাত করতে পারে এমন স্নাইপার আগে ছিল। তবে এবার সেটাকেও হার মানাল।

এই রাইফেলের নির্মাতা সংস্থা দাবি করেছে ৪.২ কিলোমিটার দূরে থাকা টার্গেট উড়িয়ে দিতে ইতিমধ্যেই সফল হয়েছে ওই রাইফেল। এই রাইফেলের ওজন ১০ কেজি। দৈর্ঘ্য দেড় মিটার। -৪৫ ডিগ্রি থেকে ৬৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারে এটি। এটাই বিশ্বের সবথেকে ভয়ংকর রাইফেল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.