তিন সহকারী অ্যাটর্নির পদত্যাগের পর আবার প্রত্যাহার

0

সিটিনিউজ ডেস্ক :: পদোন্নতি না দেওয়ার অভিযোগ এনে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার তা প্রত্যাহার করে নিয়েছেন তিন সহকারী অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এই পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন এ আর এম হাসানুজ্জামান উজ্জ্বল, গাজী মো. মামনুর রশীদ ও জাহাঙ্গীর আলম।

এর আগে আজ দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিন সহকারী অ্যাটর্নি জেনারেল।

এ বিষয়ে গাজী মো. মামনুর রশীদ বলেন, ‘আমরা দুপুর ১২টায় পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। পরে বিকেলে অ্যাটর্নি জেনারেল আমাদের তিনজনকে ডেকে কথা বলেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে আমরা পদত্যাগপত্র প্রত্যাহার করি।’

দীর্ঘদিন ধরেই সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করছেন এই তিনজন। সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি দিয়ে এবং নতুন করে ৩৪ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। কিন্তু এতে তাঁদের পদোন্নতি না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে পদত্যাগপত্র জমা দেন বলে জানান এঁদের মধ্যে একজন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.