সিটি নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এর দেওয়া এক নৈশভোজের আমন্ত্রণে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার(২৭ জানুয়ারী) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকের সম্মানে রাষ্ট্রপতি এই নৈশভোজের আয়োজন করেছেন।
বঙ্গভবন সূত্র জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে স্বাগত জানাবেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গভবনের দরবার হলে এক নৈশভোজে অংশ নেবেন তিনি।
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সাক্ষাৎ করার কথা রয়েছে।
