সাকিবের চেয়ে মুস্তাফিজের দাম বিশ লাখ বেশী

0

ক্রীড়া প্রতিবেদক, সিটি নিউজঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)  নিলামে অলরাউন্ডার সাকিবের চেয়ে কাটার মাস্টার মুস্তাফিজের দাম উঠেছে ২ কোটি ২০লাখ রুপি। যা  সাকিবের চেয়ে ২০ লাখ রুপি বেশী।সাকিবের দাম উঠেছে ২ কোটি রুপি।

আজ শনিবার (২৭ জানুয়ারী) দিনের শুরুতে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে মুস্তাফিজের প্রাক্তন দল সানরাইজার্স হয়দারাবাদ। সাকিবকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে দলটি। তবে সাকিবের চেয়ে ২০ লাখ বেশি রুপিতে মুস্তাফিজকে দলে টানল মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলের ১১তম আসরের জন্য ২দিনব্যাপী নিলামের প্রথম দিনেই দল পেলেন বাংলাদেশি এই দুই তারকা। গত দুই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে থাকা মুস্তাফিজকে এবার মুম্বাই ইন্ডিয়ান্স ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে ।

আইপিএলে  মুস্তাফিজ নিজের প্রথম মৌসুমেই বল হাতে চমক দেখিয়েছিলেন। নিজের যাদুকরি ঘূর্নি কাটারে সানরাইজার্স হায়দরাবাদের গুরুত্বপূর্ণ একজন বোলার হয়ে উঠেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল শিরোপা জিতাতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এ কাটার মাস্টার মুস্তাফিজ।

আইপিএলে এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।প্রথম ডাকেই তাকে নিতে আগ্রহী হয় সানরাইজার্স। পরে নিলামে যোগ দেয় রাজস্থান রয়্যালসও। তবে খুব বেশি এগোয়নি লড়াই। এবার কলকাতা নাইট রাইডার্স সাবিকের প্রতি আগ্রহ দেখায়নি।

শেষ পর্যন্ত ২ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে বিক্রি হয়েছেন তিনি। এর আগে গত দুই মৌসুমে এই দলটিতে ছিলেন মুস্তাফিজুর রহমান।

২০১১ সালের পর থেকেই কলকাতা নাইট রাইডার্স পরিবারের নিয়মিত সদস্য হয়ে খেলে আসছেন সাকিব আল হাসান। এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। প্রায় ৬ বছর পর এবার নিলামে উঠলেন বাংলাদেশি এ তারকা ক্রিকেটার।

মুস্তাফিজের জন্য প্রথম ডাকে দিল্লি বাদে কেউ সাড়া না দিলেও দ্বিতীয় ডাকে দিল্লির সঙ্গে যোগ হয় মুম্বাই ইন্ডিয়ান্স।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.