সিটি নিউজ প্রতিবেদকঃ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সমীর কান্তি বড়ুয়া।তিনি আগমী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য সিইউজের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। আজ রোববার (২৮ জানুয়ারি) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সমীর কান্তি বড়ুয়া বলেন, আসন্ন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছিলাম। কিন্তু একান্ত ব্যক্তিগত কারণে আমি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রইলাম।
তিনি বলেন, আমার প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সিইউজের যোগ্য নেতৃত্ব আগামীদিনে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও নায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
