সিটি নিউজ ডেস্কঃ ব্রিটিশ নারী সাংবাদিক বেকি হোর্সব্রাগ আজ রোববার (২৮ জানুয়ারী) প্রথম ব্রিটিশ নারী হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। তিনি টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপের মধ্যবর্তী ১৬ কিলোমিটার সাগর পাড়ি দেন।
বেকি হোর্সব্রাগ সাংবাদিকতার পাশাপাশি সুইমিং ইন্সট্রাক্টর হিসেবেও কাজ করেন । তিনি বর্তমানে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসে (এপি) তে সাংবাদিকতা করছেন ।
বেকি হোর্সব্রাগ জানান, সকাল ৯টা ২০ মিনিটে তিনি টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে সাঁতার শুরু করেন। ৪ ঘণ্টা ৪৫ মিনিট সাঁতরে তিনি প্রবাল দ্বীপটির সৈকতে পৌঁছান।
সেন্ট মার্টিন দ্বীপে উপস্থিত কয়েকজন স্থানীয় ও সাংবাদিকদের তিনি বলেন, আমি সফলভাবে এটি সম্পন্ন করার জন্য খুবই খুশি।
তিনি বেলেছন নিজের রেকর্ড ভাঙ্গার জন্য এখানে আবার আসবেন, তিনি আরও বলেন, পরবর্তী সময় যখন আমি এই চ্যানেলটি সাঁতার করতে যাব, তখন আমি চাইব যে একজন বাংলাদেশী মেয়ে আমার সাথে আসুক।
উল্লেখ্য, বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ-এর জন্য তহবিল সংগ্রহের জন্য তিনি সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।খবর ডেলী স্টার।
