বিএনপি না এলেও অনেক দল নির্বাচনে অংশ নিবেঃ কাদের

0

সিটি নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি না এলেও অনেক দল নির্বাচনে অংশ নিবে। বিএনপি নির্বাচনে না এলে বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি হবে ভাবলে তাঁরা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করে বলেন, এবার অনেক দলই নির্বাচনে অংশ নিবে।

আজ রোববার (২৮ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জের গোগনগর কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পাইলিং এর কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,বিএনপি মনে করেছে এবারও তারা ইলেকশনে না গেলে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতার একটা ফাঁদ তৈরি হবে। এটা যদি তারা ভেবে থাকে তারা বোকার স্বর্গে বাস করছে। অনেকেই আসবে এবার নির্বাচনে,বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন এবার হবে না। অনেক দল অংশ নেবে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,রায় কি সরকার দেবে? রায় দেবেন আদালত। আদালতকে জিজ্ঞেস করুন। এ প্রশ্নের জবাব তো আমি দিতে পারব না। কি রায় হবে তাঁর আগেই ফখরুল ইসলাম আলমগীর আদালতকে হুমকি দিতে শুরু করেছেন। বিএনপির নেতারা এটা পারে না। তার মানে তাঁরা অলরেডি আদালত অবমাননা করে ফেলেছেন। এটারও আদালতের কগনিজেন্সি (নজরে) নেওয়া উচিত।’

নির্বাচনে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকে লাগবে না,জনগণই প্রতিরোধ করবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.