চট্টগ্রাম টেস্টে তামিমের পর মুমিনুলের হাফ সেঞ্চুরী

0

ক্রীড়া প্রতিবেদক, সিটি নিউজঃ চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়ান্ডে স্টাইলে খেলে ৫২ রানে তামিম ও ৪০ রান করে দুই ওপেনারই সাজ ঘরে ফিরেছেন। এ রিপোর্ট লেখার সময় বাংলদেশের স্কোরঃ ১৬৩/২

ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার কাছে ফাইনালে হেরে যায় বাংলাদেশ । আজ বুধবার (৩১ জানুয়ারী) থেকে শুরু হয়েছে চট্টগ্রাম টেস্ট। চট্টগ্রামের জহুর আহম্দ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-শ্রীলংকা ১ম টেস্ট ম্যাচ।

খেলার শুরুতে উদ্বোধনী জুটি তামিম ও ইমরুল জমা করেছিলেন ৭২ রান। গড়ে দিয়েছিলেন শক্ত ভীত। এই ৭২ রানের ৫২ রানই এসেছে তামিমের ব্যাট থেকে। ১৬তম ওভারে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন তামিম। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে জুটি বেঁধে ইমরুল যোগ করেছিলেন আরো ৪৮ রান। ২৮তম ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে ইমরুল করেছেন ৪০ রান। মুুমনুল হাফ সেঞ্চুরী করে মুশফিকুর রহিমের সাথে অপরাজিত রয়েছেন।

চট্টগ্রামের স্পিন-সহায়ক পিচে মাত্র এক পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলের একমাত্র পেসার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ইনজুরির কবলে পড়ায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রোসেন সিলভা, দিলরুয়ান পেরেরা, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, লক্ষন সান্দাকান ও লাহিরু কুমারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.