অস্ত্রের চালানসহ আটক-২

0

চকরিয়া প্রতিনিধি,সিটি নিউজ :: কুমিল্লা জেলার বুড়িচং থানার দেবপুর এলাকায় ৭ আগ্নেয়াস্ত্রের চালান সহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া দু’ ব্যক্তির বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বাজার পাড়া এলাকার আবদু রকিমের পুত্র গাড়ীর চালক মো:রুবেল (২৫) ও একই ইউনিয়নের মগপাড়া এলাকার নুরুল আমিনের পুত্র গাড়ীর হেলপার আল আমিন(২০)।

কুমিল্লা জেলার বুড়িচং থানাস্থ দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক(এস আই)শাহাদাত হোসাইন জানান বৃহস্পতিবার (১ফেব্রুয়ারী) ভোর ৫টার দিকে একটি তরকারী বোঝাই গাড়ী কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর পুলিশ ফাঁড়ী অতিক্রম করে মুরাদ নগর বাজারের দিকে দ্রুত গতিতে চলে যাওয়ার সময় সন্দেহ হলে থামিয়ে তল্লাসী করি।

গাড়ীতে থাকা লেবার পরিচয় দেয়া দুজন এবং  চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে তাদের কথায় বড় ধরণের গড়মিল পাওয়া যায় এবং তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় পুরো গাড়ীর কাঁচামাল (তরকারি)আনলোড করি।

এসময় প্রকৃতির ডাকের কথা বলে লেবার পরিচয় দেয়া দু’জন সটকে পড়ে। পরে প্লাষ্টিকের মোড়ানো বস্তা খোলে ৬টি কাটা রাইফেল এবং ১টি বন্দুক পাওয়া যায়। এ সময় গাড়ীর হেলপার ও চালককে কে গ্রেফতার করা হয়।

গাড়িটি কক্সবাজার চকরিয়া থেকে তরকারি বোঝাইকৃত করে আসছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.