চকরিয়ায় ইয়াবা সহ আটক ১

0

চকরিয়া প্রতিনিধি:: কক্সবাজারের চকরিয়ায় এক হাজার পিস ইয়াবাসহ শেখ এইচ এম আহসান উল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত নয়টার দিকে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশ। এসময় তার সাথে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। আহসান ফাইতং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ধইল্যাছড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে থানার এস আই সুকান্ত চৌধুরী ও এনামুল হকের নেতৃত্বে পুলিশ ফোর্স তাদের ইয়াবা ও নারীসহ গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, আহসান উল্লাহর কাছ থেকে উদ্ধার করা প্যাকেটটি খুলে পাওয়া গেছে এক হাজার পিস ইয়াবা। তবে সঙ্গে গ্রেপ্তার হওয়া নারী সম্পর্কে তার কি হয় তার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তারকৃতরা থানা হেফাজতেই রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.