সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছেন খালেদা জিয়া

0

সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাজার জেয়ারতের উদ্দেশ্যে সিলেট যাত্রা করেছেন। আজ সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা হয়। প্রায় ৪৫ টি গাড়ী বহরে করে নেতা কর্মীরা তার সফর সঙ্গী হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার গাড়ি বহরে বিএনপির শতাধিক নেতাকর্মী আছেন। তিনি আজ সোমবার সন্ধ্যায় সিলেট শহরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

দলের নেতারা বলছেন, বেগম খালেদা জিয়া  হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে এ সফরে যাচ্ছেন ।

সিলেট সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণার জন্য নয়, বিএনপি চেয়ারপারসন সিলেটে যাচ্ছেন হযরত শাহজালাল (র.) এবং শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপি চেয়ারপারসন মাজার জিয়ারত করেই ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রচারে যাচ্ছেন না। এক বছর আগে নির্বাচনী প্রচারের কোনও সুযোগ নেই। যেখানে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা হয়নি, সেখানে নির্বাচনী প্রচার কীভাবে হবে?

আমীর খসরু অভিযোগ করেন, সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা না করে ক্ষমতাসীন দল ও তাদের শরিকরা ‘এককভাবে’ নির্বাচনী প্রচার শুরু করেছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ  সকালে সোয়া নয়টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি যাত্রা শুরু করেন।

তার সফরসঙ্গী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতারা রয়েছেন। প্রথমবারের মত খালেদা জিয়া বসেছেন গাড়ির সামনে, চালকের পাশের আসনে, যা সচরাচর দেখা যায় না। প্রায় ৪৫ টি গাড়ী তার বহরে রয়েছে।

সিলেট পৌঁছানোর পর বিকেলে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপি চেয়ারপারসন মাজার জিয়ারত করেই ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.