চন্দনাইশ পৌরসভা ইসলামী ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ

0

          প্রেস বিজ্ঞপ্তি

সুন্নীয়তের বিরুদ্ধে দেশ-বিদেশে যখন নামি দামি টিভি চ্যানেল গুলোতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ধরে বাতিল মতবাদ প্রচারের যে হিমালয় গড়ে উঠেছিল তা “শান্তির পথে” ও “কাফেলা”র আগ্নেয় গিরীতে পানি হয়ে গঙ্গায় মিশে যেত। ফারুকীর একক কণ্ঠের সামনে বাতিলদের শত কণ্ঠ ব্যর্থ হয়ে গিয়েছিল। কাফেলা শুধু অনুষ্ঠান নয়। দূর্লভ এক প্রতিভার নাম। কারণ ইসলামের শত্রুরাই সত্যের এক জীবন্ত অস্তিত্বকে সরিয়ে দিয়েছে। নবী প্রেমের প্রবহমান একা শ্রোত ধারকে থামিয়ে দিয়েছে।

আখেরাতের বিচারের সাথে সাথে আমরা দুনিয়ার বিচার দেখতে চাই। গত ২১ আগস্ট শুক্রবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহ.) এর ১ম শাহাদত দিবস ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম মহানগরের অর্থ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী এ কথা বলেন।

চন্দনাইশ পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি বিশিষ্ট লেখক গবেষক অধ্যক্ষ আল্লামা আমিনুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহার হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম সওদাগর, প্রচার সম্পাদক সেখান্দর হোসেন সোহেল, গোলাম ইয়াছিন, সাইফুল ইসলাম, ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা ছাত্রসেনার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ জুন্নুরাইন, মোহাম্মদ আব্দুল কাদের প্রমুখ। সভায় আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম জেলার উদ্যোগে বৃহত্তর চট্টগ্রামে ১০ মিনিট “থমকে দাড়াও চট্টগ্রাম” সফল করার জন্য সর্বস্তরের মুসলিম মিল্লাতের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.