চট্টগ্রামে ক্রিকেট ম্যাচ রেফারী প্রশিক্ষণের সফল সমাপ্তি

0

চট্টগ্রাম অফিস  :   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় গত ২৪ আগস্ট হতে তিন দিন ব্যাপী শুরু হওয়া ক্রিকেট ম্যাচ রেফারী প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তি আজ হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে কোর্সের সমাপনি অনুষ্ঠানে সিজেকেএস সহ-সভাপতি ও চট্টগ্রাম আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ক্রিকেট বোর্ডের প্রধান ম্যাচ রেফারী ও উক্ত কোর্স পরিচালক রকিবুল হাসান সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা ও কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সার্বিক বিষয়ে প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.