উখিয়ার র‌্যাবের অভিযানে অস্ত্রসহ অাটক-৩

0

 

শহিদুলইসলাম,কক্সবাজার :: কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের গহীন অরন্য মধুর ছড়া থেকে বিপুল পরিমান অস্ত্র ও গুলি সহ পুলিশের তালিকাভুক্ত  তিন ডাকাত কে অাটক করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে ১১টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অাটককৃতরা হলেন উখিয়ার রাজাপালং  ইউনিয়নের  মধুরছড়া গ্রামের মৃত অাবুল কাশেমের ছেলে অানোয়ারুল ইসলাম প্রকাশ অানু সালাম(২৮),ফলিয়া পাড়া গ্রামের অাবু সামার ছেলে নুরুল বশর (৩০) ও একই গ্রামের অাবদুস সালামের ছেলে কামাল হোসেন ওরফে জসিম উদ্দীন (৩৩)।

র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর রুহুল অামিন বলেন ডাকাতির প্রস্তুতি কালে এসব অস্ত্র সহ তাদের অাটক করা হয়। বিকালে উখিয়া থানায় সোপর্দ্দ  করা হয়। উখিয়া থানার ওসি অাবুল খায়ের সত্যতা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.