সিটিনিউজবিডি : যেদিন রাতে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হলেন লিওনেল মেসি, সেদিনই গ্যাটলিনকে হারিয়ে ২০০ মিটারে স্বর্ণ জিতে নেন উসাইন বোল্ট। শুক্রবার সংবাদ সম্মেলনে বোল্টর প্রসঙ্গ উঠতেই বার্সেলোনার কোচ লুইস এনরিক মেসির সঙ্গে তুলনা করেই বসলেন জ্যামাইকান গতি তারকাকে। তিনি জানালেন উসাইন বোল্ট অ্যাথলেটিকসের সর্বকালের সেরা। আর মেসি ফুটবলের সর্বকালের সেরা।
এনরিক বলেন, ‘আপনি বোল্টকে মেসির সঙ্গে তুলনা করতে পারেন। বোল্ট অ্যাথলেটিকসের সর্বকালের সেরা। সে একটি ব্র্যান্ডও বটে। আর আমি মনে করি মেসিও সর্বকালের সেরা।’
আজ মালাগার বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে ফিরছেন ভাইরাসে আক্রান্ত হয়ে চার ম্যাচ খেলতে না পারা নেইমার। মালাগার বিপক্ষে আজ পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে লুইস এনরিকের দল।
