দুই ‘মাস্টার’ একসাথে

0

স্পোর্টস ডেস্ক:: আগের দুই আসরে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার মোস্তাফিজুর রহমানকে লুফে নিয়েছে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলে খেলবেন আর শচিন টেন্ডুলকারের সঙ্গে দেখা হবে না, তা কি হয় নাকি?

কাটার মাস্টারের সঙ্গে লিটল মাস্টারের সাক্ষাতটা হয়েই গেল। ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচিনকে কাছে পেয়ে ছবি তুলে নিতেও ভুল করলেন না বাংলাদেশের পেস সেনসেশন।

মুম্বাই ইন্ডিয়ান্স দলের অবিচ্ছেদ্য অংশই হয়ে গেছেন শচিন টেন্ডুলকার। টুর্নামেন্টের প্রথম মৌসুম থেকেই আছেন দলটির সঙ্গে। একটা সময় নেতৃত্ব দিয়েছেন, এখন মেন্টর হয়ে দলের দেখভাল করছেন।

শুক্রবার রাতে টিম হোটেলে শচিনের সঙ্গে দেখা হয়েছে মোস্তাফিজের। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তাতে ‘বাংলাদেশের কাটার মাস্টার’ লিখেছেন, ‘কিংবদন্তী শচিন টেন্ডুলকার স্যারের সঙ্গে চমৎকার এবং স্মরণীয় মুহূর্ত। তার সঙ্গে সাক্ষাত করতে পেরে খুব ভালো লাগছে।’

আইপিএলে নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মোস্তাফিজের অভিষেকটা হয়ে যাচ্ছে আজই। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় খেলতে নামবে ঘরের মাঠের মুম্বাই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.