চলে গেলেন কবি বেলাল চৌধুরী

0

সিটিনিউজ ডেস্ক:: একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের স্বনামখ্যাত কবি ও সাংবাদিক বেলাল চৌধুরী আর নেই। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেলাল চৌধুরীর ছেলে আবদুল্লাহ ইউসুফ প্রতীক চৌধুরী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘লাইফ সাপোর্ট খোলার আগেই তিনি (বেলাল চৌধুরী) মারা যান। লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা সব চেষ্টাই করেছেন, তবে তাকে বাঁচানো যায়নি।’

গত বছর আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। এ ছাড়া তার বার্ধক্যজনিত নানা রোগও ছিলো। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, বেলাল চৌধুরী একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.