উখিয়ায় স্কুলছাত্রীর আত্নহত্যা!

0

শহিদুলইসলাম, কক্সবাজার :: কক্সবাজারের উখিয়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে সাবেকুন্নাহার (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

নিহত সাবেকুন্নাহার উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামের ভুট্টোর মেয়ে। সে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার সকালে সে আত্মহত্যা করেছে।স্থানীয়রা জানান, সাবেকুন্নাহার পড়ালেখায় মেধাবী ছিল। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করেছে, তা বলা যাচ্ছে না।

গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবা-মার সঙ্গে অভিমান করে হয়তো সে আত্মহত্যা করেছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, মেয়েটির আত্মহত্যার বিষয়টি বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.