দেশে ফিরলেন সৌদি আরবে নির্যাতনের শিকার ৫ নারী

0
ফিরে আসা পাঁচ নারী শ্রমিক হলেন, ঢাকার লালবাগের সুমাইয়া কাজল, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর পিংকি, ময়মনসিংহের ফুলপুরের মাজেদা, ভোলার রিনা ও নওগাঁর সুখী।

এর আগে, বৃহস্পতিবার রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) সারওয়ার আলম জানিয়েছিলেন, তাদের ক্যাম্পে থাকা ৯ নারীকেই তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।

মানবাধিকারকর্মী সোনিয়া দেওয়ান প্রীতি জানান, শুক্রবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের EK584 নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন নির্যাতনের শিকার নারীদের ৫ জন।  এদের সবাইকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

গৃহকর্মী হিসেবে সৌদি আরব যাওয়া ওই নারীরা নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের দাম্মামের খোবার এলাকার একটি ক্যাম্পে স্থানান্তর করা হয়। গত আড়াই মাসে এভাবে ৯ নারী ওই ক্যাম্পে আশ্রয় পান। তাদের মধ্যে ৫ জন আজ ফিরেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.