মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়

0

সিটিনিউজ ডেস্ক:: বিশ্বকাপের ২১তম আসরের আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলছে অংশগ্রহণকারী দেশগুলো। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা। বুধবার হাইতিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে অপর গোলটি করেন আগুয়েরো।

ফিফা র্যাংকিংয়ের পেছনের সারির দল হাইতির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলো আর্জেন্টিনা। প্রথমার্ধের শুরুর দিকে হাইতির ডিফেন্ডার তাকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সুযোগ পেয়ে স্পট কিকে বল ঠিকানায় পাঠান লিওনেল মেসি।

এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এটি আর্জেন্টিনার জার্সি গায়ে তার ৬৩ নম্বর গোল। ম্যাচের ৬৬তম মিনিটে হাইতির ফিল্ডারদের পাশ কাটিয়ে বল আবারও জালে পাঠিয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন আর্জেন্টাইন এই পোস্টার বয়।

কয়েকবার সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন হিগুয়াইন। যার কারনে ৭১ তম মিনিটে তাকে উঠিয়ে আগুয়েরোকে নামান কোচ সাম্পাওলি। আর মাঠে নেমেই গোলের দেখা পেয়ে যান এই তারকা। যার কারণে ৪-০ গোলের বড় জয় দিয়েই শুরুটা করে আর্জেন্টিনা।

নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন।

রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপে আছে আর্জেন্টিনা। একই গ্রুপে তাদের গ্রুপসঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাম্পাওলির দল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.