টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ-১, আটক-২

0

শহিদুল ইসলাম, উখিয়া :: কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে৷ গুলিবিদ্ধ এক ইয়াবা পাচারকারীসহ ২ ব্যাক্তিকে আটক করেছে র‍্যাব৷

ঘটনাস্থল থেকে র‍্যাব সদস্যরা দেশীয় তৈরী ১টি অস্ত্র ও ৬হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছেন৷ 

র‍্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে ইয়াবার বড় একটি চালান খালাস হচ্ছে সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌছলে গুলিবিনিময়ের ঘটনা ঘটে৷ এতে মোশতাক নামের এক ইয়াবা পাচারকারী গুলিবিদ্ধ হয়েছে৷

গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারী হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের ফরিদ আলমের পুত্র৷

ঘটনাস্থল থেকে তার অপর সহযোগী পশ্চিম লেদা এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিমকেও আটক করা হয়৷

ঘটনাস্থল থেকে র‍্যাব দেশীয় তৈরী একটি অস্ত্র, ৬হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়৷ গুলিবিদ্ধ আহত মোশতাককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করেন৷

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.