এভাবে জিততে পারাটা চমৎকার: মেসি

0

স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে অনেক শিরোপা উপহার দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি তেমন কিছু করতে পারেননি। দলকে বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি। গত বিশ্বকাপে লিওনেল মেসিরা ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি। ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠলেও শিরোপা জিততে ব্যর্থ হয় আর্জেন্টিনা।

রাশিয়া বিশ্বকাপ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। কিন্তু এই বিশ্বকাপেও কি তিনি খালি ফিরবেন? তিনি খালি হাতে ফিরবেন কি কাঙ্ক্ষিত শিরোপা নিয়ে ফিরতে পারবেন সেটি সময় বলে দিবে। তবে, বিশ্বকাপে এসে আর্জেন্টিনাকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে সেটি তো আর হতে পারে না।

সব শঙ্কা উড়িয়ে মঙ্গলবার নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করা লিওনেল মেসি আজ গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন। ম্যাচে আজ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে ম্যাচে ১-১ সমতা আনে নাইজেরিয়া। তারপর ৮৬তম মিনিটে মার্কো রোহো আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন।

এদিন ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন, ‘ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন। তিনি আমাদের বিদায় চাননি। ম্যাচটি জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ম্যাচটি এভাবে জিততে পারাটা চমৎকার। এটি আমাদের প্রত্যাশিত জয়। আমি স্টেডিয়ামে আসা সকল দর্শককে ধন্যবাদ জানাই। তারা আমাদের জন্য অনেক ত্যাগ করেছেন। আর্জেন্টিনায় যারা সবসময় আমাদের সাথে আছেন তাদের সকলকেও ধন্যবাদ। জাতীয় দলের জার্সি সবার আগে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.