সিটি নিউজ ডেস্ক :: হঠাৎ ঠান্ডাজনিত কারণে গত দু’দিন ধরে নাক, কান ও গলা ব্যথায় ভুগছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (৪ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান ডা. মো. আবু ইউসুফ ফকিরের সঙ্গে মোবাইল ফোনে পরামর্শ ও চিকিৎসা নেন কাদের।
ডা. ইউসুফ বলেন, ‘ওবায়দুল কাদের প্রায়ই ঠান্ডাজনিত রোগে ভোগেন। তিনি আমার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। আমি ব্যবস্থাপত্র দিয়েছি। তিনি ওষুধ গ্রহণ শুরু করেছেন। আশা করি দ্রুত সেরে উঠবেন।’
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, ‘দু’দিন ধরে স্যার অসুস্থ। ঠান্ডাজনিত কারণে নাক, কান ও গলা ব্যথায় ভুগছেন তিনি। সঙ্গে জ্বরও আছে। স্যার অফিসও করতে পারছেন না। দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য স্যার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
