রোহিঙ্গা শিশুকে ধর্ষণ চেষ্টায় অাটক ১

0

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার):: উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে একটি ঘরে ঢুকে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে রোহিঙ্গা যুবক।

এ সময় শিশুটির চিৎকারে ওই ঘরের লোকজন ও প্রতিবেশী জড়ো হয়ে ধর্ষণচেষ্টাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধর্ষণচেষ্টাকারী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দু শুক্কুর। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের রোহিঙ্গা শিশুকে ধর্ষণের চেষ্টায় রোহিঙ্গা যুবককে আটক করার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.