তুরস্কের প্রেসিডেন্টের জন্য ১০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ১০০ কেজি আম নিয়ে তুরস্ক গেছেন পরিকল্পনামন্ত্রী আ. হ. ম মুস্তাফা কামাল। তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর জন্য এ উপহার পঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৯ জুলাই) সকাল ৬টায় আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন পরিকল্পনামন্ত্রী।

সোমবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় তুরস্কের আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর অভিষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ওই অনুষ্ঠানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যোগ দেবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.