স্ত্রীর পরকীয়ার বলি স্বামী!

0

উখিয়া প্রতিনিধি,কক্সবাজার :   কক্সবাজার উখিয়ায় নব বিবাহিত দম্পতির স্ত্রীর পরকীয়ার বলি হলো স্বামী। উখিয়ার কুতুপালং মধুরছড়া ক্যাম্পে রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত মো. আলম ওরফে পেঠান (২৫) মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের নতুন রোহিঙ্গা নুরুল আলমের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিকসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন– মধুরছড়া ক্যাম্প এলাকার আহসান শরিফের ছেলে এনামুল হক (২০) ও আব্দুর রহমানের ছেলে মো. ইদ্রিস (১৮)।

রোববার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে তারা জানান, ঘরে ঢুকে তাকে গলাটিপে হত্যা করা হয়। উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত পেঠানের স্ত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল এনামুল হকের। কিন্তু তাকে রেখে পেঠানকে বিয়ে করেন প্রেমিকা। এটি মেনে নিতে পারেননি প্রেমিক এনামুল।

সুযোগের অপেক্ষায় থেকে রোববার ভোর রাতে তাদের ঘরে ঢুকে পেঠানকে গলাটিপে হত্যা করে এনামুল ও তার সহযোগী ইদ্রিস। রোববার দুপুরে হত্যার বিষয়টি প্রকাশ পায়। আর বিকেলেই পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনাম ও ইদ্রিসকে আটক করা হয়।

ওসি বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়। সেখানে তারা ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহটি ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.