টোয়েন্টি২০ ম্যাচে বাংলাদেশের জয়

0

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৩ নম্বর মাঠে প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টোয়েন্টি২০ ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড প্রতিবন্ধী ক্রিকেট দলকে জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় বাংলাদেশ। জবাবে ১০৩ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।
ইংল্যান্ড প্রতিবন্ধী ক্রিকেট দল শুক্রবার টসে জিতে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলকে ব্যাটিংয়ে পাঠায়।

বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে অপূর্ব কুমার পাল সর্বোচ্চ ২২ রান করেছেন। এ ছাড়া দলের অধিনায়ক আলম খান ১৯ ও নুরুজ্জামান ১৪ রান করেছেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ফিন সর্বোচ্চ ২টি এবং ড্যানিয়াল হাম, রেইনল্ডো, ব্রিহেজ, হামমন্ড প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.