সেনানিবাস থেকে সৈনিকের লাশ উদ্ধার

0

সিটিনিউজবিডি :      যশোর সেনানিবাস থেকে এক সেনাসদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিকভাবে আত্মহত্যাকে মৃত্যুর কারণ বলে ধারণা করছে পুলিশ।
মৃত সৈনিকের নাম হেলাল উদ্দিন (২৮)। তিনি যশোর সেনানিবাসের আট নম্বর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার রামপুরা গ্রামে। তাঁর বাবার নাম নুরুল হক।

এ ব্যাপারে যশোরের ক-সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ভাস্কর সাহা বলেন,হাসপাতালে লাশটি আনার পর যশোরের এনডিসি নাজমুল ইসলামের উপস্থিতিতে লাশের সুরতহাল হয়। এরপর সেনাবাহিনী লাশটি পুলিশে হস্তান্তর করার পর ময়নাতদন্ত করা হয়। এখন সেনাবাহিনীর মাধ্যমে পরিবারের কাছে হেলালের লাশ হস্তান্তর করা হবে।

ভাস্কর সাহা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে, সুরতহালে দেখা গেছে,হেলালের গলায় কাটা দাগ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় একটি মামলা করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.